1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শেরপুর : দুটি মাদক মামলায় পৃথক মেয়াদে সাজাপ্রাপ্ত শেরপুর জেলা কারাগারে থাকা তৈয়মদ্দিন (৪৫) নামে এক কয়েদির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জেলা সদর হাসপাতালে মারা যান তিনি। তৈয়মদ্দিন শহরের পশ্চিম গৌরীপুর মহল্লার সিরাজ আলীর ছেলে।
জানা যায়, তৈয়মদ্দিনকে দুটি মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে গত বছরের ৩১ ডিসেম্বর জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরমধ্যে একটি মাদক মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অপর মাদক মামলায় দেড় মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। আগামী ১৫ আগস্ট তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
কারাগারের জেলার তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকেই তৈয়মদ্দিন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কিছুদিন থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com