1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে বাসার ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শেরপুর : শেরপুরে নিজ বাসার দোতলার ছাদ থেকে পড়ে হোসনে আরা বেগম রিতা (৪৫) নামে চার কন্যার জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে শহরের নয়ানীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিতা স্থানীয় আনিছুর রহমান তালুকদারের স্ত্রী।
এদিকে রিতার স্বজনরা দাবী করেছেন, স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় রিতাকে পরিকল্পিতভাবে ছাদ ফেলে হত্যা করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজ বাসার দোতলার ছাদ থেকে বাড়ির সামনের রাস্তায় পড়ে গুরুতর আহত হন রিতা। ওই সময় নিচে থাকা ব্যবসায়ী তাপস সাহার উপরে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান তিনি।

এদিকে রিতার বড় ভাই হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, আনিসের অন্য জায়গায় পরকীয়া সম্পর্ক থাকায় দীর্ঘদিন থেকেই সে আমার বোনকে মারধর করে আসছিল। এটা নিয়ে বেশ কয়েকবার বিচার-শালিসও হয়েছে। আনিস আমার বোনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করতে পারে।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com