1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১
যশোর : মহামারি করোনার স্বাস্থ্যবিধি মেনে ব্যতিক্রমী আয়োজনে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) পূর্বনির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খাবার বিতরণ। সকাল সাড়ে ১০টায় উপজেলা মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন নেতৃবৃন্দ। ১১টার দিকে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্ব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শামসুজ্জোহা লোটাস’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শেখ ইমরান হোসেন, সদস্য মাহমুদ মুকুল, ফারুক  হোসেন।
বেলা ১২টার দিকে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিতে ছিন্নমূল ও পথশিশুদেও মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য হোসেন মো: ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, শাহাদৎ হোসেন, সেলিম হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাদুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, ইবাদ আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com