1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

চলমান টিডব্লিউএ বিষয়ে জুয়েল আরেং এমপি’র সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য ও একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে জাতি বিদ্বেষমূলক শিরোনামে সংবাদ প্রচার করায় সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। মঙ্গলবার দুপুরে সাংসদের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সাংসদ জুয়েল আরেং তার বক্তব্যে বলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) একটি জোম মিটিং এ আমাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। যা আমার জন্য অত্যন্ত মানহানিকর। ফলে আমি ধোবাউড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মিটিং এর সভাপতি নিখিল মানকিন, বক্তা সুভাষ চন্দ্র বর্মন ও সঞ্চালক জন যেত্রার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।

তিনি আরো বলেন, একজন আইন প্রণেতা হিসেবে আইনের প্রতি আমি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এখানে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে, কোন পেশার বিরুদ্ধে নয়। কিন্তু নিখিল মানকিন সাংবাদিক পেশায় জড়িত থাকার সুবাধে বিষয়টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সাংবাদিক সংগঠনকে ব্যবহার করে আমার বিরুদ্ধে বিবৃতি দিয়ে যাচ্ছেন। নিখিল মানকিন ট্রাইবালের মিটিং এ সাংবাদিকতার খোলস ছেড়ে বক্তব্য রেখেছেন। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোন সাংবাদিককে হেয় করা আমার উদ্দেশ্য নয়। আমার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে ”নিজ জাতির বিরুদ্ধে মামলা করলেন জুয়েল আরেং” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। জাতি বিদ্বেষমূলক একটি সংবাদ শিরোনাম করে সংবাদ প্রচার করায় তারও প্রতিবাদ জানান সাংসদ জুয়েল আরেং।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- হালুয়াঘাট প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সহ-সভাপতি সাইফ জামান, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, যুগ্মসম্পাদক মাজহারুল ইসলাম মিশুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com