1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

হালুয়াঘাটে নতুন এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর ও নতুন এ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, হালুয়াঘাট থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত এ্যাম্বুলেন্স’র ভাড়া সরকারি হিসেবে ১ হাজার ৮০ টাকাই রাখা হবে। দীর্ঘদিন ধরে সরকারি এ্যাম্বুলেন্স বিকল থাকায় উন্নত চিকিৎসার জন্য অধিক খরচে ভাড়ায় চালিত গাড়ি দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হতো। নতুন এ্যাম্বুলেন্স হাসপাতালে চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করবে। জনগণ যেন সঠিক সেবা পেতে পারে, সে জন্য সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা।

পরে হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়কে পথচারীদের মাঝে মাক্স বিতরণ করেন সাংসদ জুয়েল আরেং।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com