1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তারা যে মঞ্চেরই হোক, বিচারের আওতায় আনা হবে: নানক

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সংগঠনের কর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, যে মঞ্চের নামেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলযোগ করা হোক না কেন, বর্তমান সরকার কাউকেই রেহাই দেবে না।

রোববার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেয়া যাবে না।’

তিনি বলেন, ‘ভিপি নুরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ঢামেক হাসাপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।’

রোববার দুপুরে ঢাবির ডাকসু ভবনের নিজ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ভিপি নুরসহ ২০ জন আহত হন। এ সময় ভিপির কক্ষের কম্পিউটার, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com