1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কলাপাড়ায় কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে বাড়ি নিয়ে ধর্ষণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় এইচএসসি পড়ুয়া এক কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে বাড়ি নিয়ে ধর্ষণ করেছে এক কলেজ ছাত্র।

গত সোমবার দুপুরের দিকে ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক (২৪) কে আসামী করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

স্থানীয় ও মামলার বিবরণে জানা যায়, পার্শ্ববর্তী গলাচিপা সরকারী কলেজের এইচএসসি’র ওই শিক্ষার্থীর সাথে কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের বাসিন্দা মহসিন হাওলাদারের ছেলে আবু বক্ককের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আবু বক্কর সিদ্দিক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে তাকে পাঁচজুনিয়া গ্রামে তার বাড়িতে নিয়ে আসে। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ওই বাড়িতে একা রেখে পালিয়ে যায়। এসময় ওই বাড়িতে অন্য কোন সদস্য ছিল না। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় ধর্ষিতা উদ্ধার হয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, কলেজ ছাত্রীকে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে খালি বাড়িতে এনে ধর্ষণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার করা হয়েছে। অভিযুক্ত আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com