1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইগাতীর সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১ আগস্ট, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মহামারি করোনা কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা’র দ্বিতীয় ছেলে আরজু মৃত্যুবরণ করছেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।

রবিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার সময় ঝিনাইগাতী হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

হাসপাতাল সুত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ছাড়া তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়ায় সকলেই ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন। রবিবার চিকিৎসাধীন অবস্থায় আরজু’র মৃত্যু হয়। আরজু’র অকাল মৃত্যুর সংবাদে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা: জসিম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com