1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

মৃত্যুর ৪ বছর পর যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টার সদস্য পদ লাভ! 

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১
যশোর : যশোর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের ২০ মাস পর গত শুক্রবার (৩০ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৯ জন উপদেষ্টাসহ ৯৪ সদস্যের এ কমিটি অনুমোদন দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এ কমিটিতে মৃত্যুর ৪ বছর পর জায়গা হয়েছে যশোরের শার্শা উপজেলা
আওয়ামী লীগের সাবেক সহসভাপতি উপজেলার গোগা গ্রামের বাসিন্দা গোলাম রসুলের। মৃত্যুর ৪ বছর পর গোলাম রসুলকে যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য (ক্রমিক নং-১০) করায় জেলা উপজেলাজুড়ে নানা ধরনের আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
এ নিয়ে ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে নানা ধরনের ক্ষেভের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ৪ বছর পরও সংবাদটি কেন্দ্রীয় কমিটি বা জেলা কমিটির না জানাটা
দুঃখজনক বলে মনে করেন সাধারণ আওয়ামী লীগ কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য গোলাম রসুল ৪ বছর আগে ২০১৭ সালের ২৬ জুলাই মাসে মারা যান বলে জানান গোগা ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ। তিনি বলেন, আমার ইউনিয়নের গোগা গ্রামের বাসিন্দা মরহুম গোলাম রসুল। সম্প্রতি যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে তার নাম ঘোষনা দেয় কেন্দ্রীয় কমিটি।
এ বিষয়ে মরহুম গোলাম রসুলের ছেলে গোগা ইউনাইটেড আদর্শ কলেজের প্রভাষক ওমর ফারুক বলেন, তার বাবা ২০১৭ সালের ২৬ জুলাই মারা যান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন ইউনিয়ন ও উপজেলায়। বাবার মৃত্যুর ৪ বছর পর জেলা আওয়ামী লীগের কমিটিতে কিভাবে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যপদ পেয়েছেন বিষয়টি জানা নেই। তবে এটা থেকে প্রমাণ হয়, যখন প্রয়োজন পড়ে তখন নেতারা তৃণমূল নেতাদের খোঁজ নেয়।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, কি ভাবে এরকম হলো তা আমরা নিজেরাও জানি না।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন মুঠোফোনে জানান, আমরা জেলা আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় কমিটিকে
চিঠির মাধ্যমে জানাতে চিঠি পাঠিয়েছিলাম। কিন্ত কোনো কারণে চিঠিটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে হয়তো পৌছায়নি। সে কারণে তার
নামটি বাদ যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com