1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

করোনাভাইরাসে এক দিনেই মারা গেলেন ৯৭ জন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনেই এতো মানুষের মৃত্যুর ঘটনা এই প্রথম।

এ নিয়ে চীনে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৯০৮ জনে। আশার কথা, নতুন করে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।

চীনজুড়ে প্রায় ৪০,১৭১ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে অন্তত আরো ১,৮৭,৫১৮ জনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভাইরাস নিয়ে গবেষণা চালাতে চীনে ইতোমধ‌্যেই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে।

এদিকে চীনের তথ্য অনুযায়ী ৩,২৮১ জন রোগীকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তোলার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। দেশটিতে আজ সোমবার শেষ হচ্ছে নতুন চন্দ্র বর্ষের ছুটি। ধারণা করা হচ্ছে, ছুটি শেষে লাখ লাখ কর্মজীবী মানুষ কাজে ফিরবে। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। কাজের সময়ের মধ্যে পরিবর্তন আনা এবং নির্দিষ্ট কিছু কর্মক্ষেত্রই শুধু খোলা থাকবে। এর আগে ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এই ছুটি বাড়ানো হয়েছিল।

ছুটিকালীন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০০৩ সালে সার্স প্রাদুর্ভাবে মৃতের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। সেসময় চীনে সার্স ভাইরাস সংক্রমণের পর বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৪ জন মারা গিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com