1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

শেরপুর : শেরপুরে এক কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে সোহাগ মিয়া (২২) ও আব্দুর রউফের ছেলে ওয়ারীশ (২৮) এবং ভাটিয়াপাড়া গ্রামের ইয়াদ আলীর ছেলে আব্দুল গাফফার (১৯)।

জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় সদর থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। অভিযানকালে এক কেজি গাঁজাসহ সোহাগ, ওয়ারীশ ও গাফফারকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ জানান, এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com