1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে ১০ বাংলাদেশী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
কুড়িগ্রাম : ইটের ভাটায় কাজ শেষ করে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে ঢোকার সময় ভূরুঙ্গামারী সীমান্তে আরো ১০ বাংলাদেশী ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ’র হাতে আটকা পড়েছে। সোমবার (২আগস্ট) ভোরে সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশে ঢোকার সময় দূর্গানগর ক্যাম্পের বিএসএফ তাদের আটক করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বিকেল তিনটার দিকে সীমান্তের ভোটের হাট নামক স্থানে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধীন বাগভান্ডার বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১৯২ বি.এস.এফ ব্যাটালিয়নের অধিন দূর্গানগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ওমেস চন্দ্র ও ১৫ বিজিবি এর বাগভান্ডার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ আশরাফ আলী।
আটককৃত বাংলাদেশীরা হচ্ছেন- ফুলবাড়ী উপজেলার খারুভাজ গ্রামের মৃত ইছিম উদ্দিনের পুত্র আঃ মান্নান (৬০), স্ত্রী খোদেজা খাতুন (৫৫), মুক্তির কুটি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী জেলেখা (২৫), মুক্তির কুটি গ্রামের বাচ্চা মিয়ার পুত্র শহিদুল ইসলাম (২৭), একই গ্রামের শহিদুল ইসলামের কন্যা সুমাইয়া খাতুন (৫), বানিয়াটারী গ্রামের নজরুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (৪০), আমিনুল ইসলামের স্ত্রী আমিনা খাতুন (৩৫), আমিনুল ইসলামের দুই পুত্র আরিফ (১৫), আরমান আলী (৫)ও শ্যামপুর গ্রামের হাসেন আলীর পুত্র হাফিজুল ইসলাম (১৭)। এরমধ্যে তিনজন শিশু।
বিজিবি জানায়, আটককৃত বাংলাদেশীরা ভারতের বিভিন্ন ইট ভাটায় কাজ করতো। কাজ শেষে সোমবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯৫৮/১০এস আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে দালালের মাধ্যমে কাঁটাতার টপকিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশী নাগরিকদের বিজিবি গ্রহন করার পর অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মামলা দায়ের পর ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাগভান্ডার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com