1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিবস ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ছালেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিল।

উল্লেখ্য, আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মদিবস ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com