1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ধোবাউড়া হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন বিএনপি নেতা রুবেল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ১০টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

বুধবার (৪ আগস্ট) বিকেলে হাসপাতালের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন মেডিকেল অফিসার গৌরভ মিত্র প্লাবন ও ডাঃ রায়হান ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, বিএনপি নেতা রুকুনুজ্জামান রুবেল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন, যুবদল নেতা মাসুদ রানা, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম খান বুলু প্রমূখ।

অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি তিনি অক্সিজেন ফ্লোমিটার, সিলিন্ডার ট্রলি, অক্সিমিটার, সার্জিক্যাল মাক্স ও হ্যান্ড স্যানিটাইজারও উপহার দেন।
এ বিষয়ে সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়ায় মহামারী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ মুহূর্তে করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। হালুয়াঘাট উপজেলায় কয়েকদিন আগে করোনা সুরক্ষা সামগ্রী দিয়েছি। আজ ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলাম। করোনার এই দুঃসময়ে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাড়াতে পারছি এটিই আমার কাছে বড় প্রাপ্তি।

উল্লেখ্য, সালমান ওমর রুবেল গত ২৯ জুলাই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০টি অক্সিজেন সিলিন্ডার ও করোনা প্রতিরোধক সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। যা হালুয়াঘাট উপজেলায় ব্যাপক প্রশংসিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com