1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রামু উপজেলার আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রামু উপজেলা ৭ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । বুধবার রাতে এ কমিটি গঠন করা হয়। ছুরত আলমকে আহবায়ক ও মীর সাইকত মুরশেদকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে ।এসময়   বাংলাদেশ ভূমিহীন আন্দোলন চট্টগ্রাম  বিভাগের  আহ্বায়ক হায়দার আলী উপস্থিত ছিলেন।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সদস্য আবু তাহের মেম্বার, জাহানারা বেগম, নুর মোহাম্মদ, রেহেনা বেগম ও রমজান আলী।

নব নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। তারা বলেন , প্রথমে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিজ যোগ্যতায় কমিটিতে জায়গা পেয়েছেন তারা অবশ্যই আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে পালন করবেন। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে আপনারা ভূমিহীনদের জন্য কাজ করবেন। কোনো ভূমিহীন কষ্টে থাকলে তার পাশে দাঁড়াবেন। আমরা কেন্দ্র থেকে সবসময় আপনাদের পাশে আছি থাকবো।

এছাড়া  এই কমিটি সব সময় ভূমিহীনদের পাশে থাকবে। আর যারা এবার কমিটিতে আসতে পারেন নাই তারা পরেরবার ভালো ভালো কাজ করে অবশ্যই কমিটিতে আসবেন। এখানে কারো মন খারাপ করা যাবে না বা গ্রুপিং করা যাবে না । আমরা সবাই এক। সবাই সবার বন্ধু হয়ে ভূমিহীনদের জন্য কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com