1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় একজন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় মোঃ ফরমান আলী বুদু (৪৯) নামে একজনকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটক ফরমান আলী বুদু (৪৯) ফুলবাড়ী পৌর এলাকার বারোকোন গ্রামের মৃত সামসুদ্দিন হকের পুত্র।

মামলা সুত্রে জানা গেছে, জনৈক ব্যক্তির ১৩ বছরের শিশু কন্যা পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের এক ছেলের সাথে মোবাইলে কথা বলে। বিষয়টি নিয়ে জনৈক ব্যক্তি তার শিশু কন্যাকে ধমক দিলে সে ভয়ে পাশের বাড়ী সম্পর্কে চাচা মোঃ ফরমান আলীর বাসায় লুকায়। সেখানে সুযোগ বুঝে ফরমান আলী তাকে ফুসলিয়ে ধর্ষণ করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, আসামী ফরমান আলী বুদুকে গত ৩ আগস্ট মঙ্গলবার রাতে এসআই আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ বাড়ী বারোকোনা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com