1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ি গিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শ্বশুর বাড়ির পাশ থেকে রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত (৪ আগস্ট) রাত দশটার দিকে উপজেলার জালকাটা গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল গোশাইপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের নশকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিকুল প্রায় ৫-৬ বছর আগে জালকাটা গ্রামের জবেদ আলীর মেয়েকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। কিছু দিন আগে রফিকুল তার স্ত্রীকে নিয়ে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু রফিকুলের স্ত্রী পিতার বাড়ি জালকাটা গ্রামে থেকে যায়। বুধবার বিকেলে রফিকুল তার শ্বশুর বাড়ি জালকাটা গ্রামে এলে স্বামী-স্ত্রীর মাঝে পুনরায় কলহ বাধে। এর ফলে রফিকুল তার শ্বশুর বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com