1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান এর উদ্যোগে ৮০ ফুটের কাঠের সেতু নির্মাণ 

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের আহাম্মদনগর-দিঘীরপাড় পাকা সড়কের ভাংতিতে ৮০ ফুট লম্বা ৬ ফুট পাশ একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ জানান, সম্প্রতি বন্যায় আহাম্মদনগর-দিঘীরপাড় পাকা সড়কটি পানির স্রোতে ভেঙ্গে যায়। এতে ওই এলাকার কয়েক হাজার লোকের যাতায়াতে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। ওই সময় ঝিনাইগাতী সদর ইউপির ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এলাকাবাসী বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে জানালে তিনি উপজেলা চেয়ারম্যান নাইমের সাথে এ বিষয়ে বিস্তারিত বলেন এবং সরেজমিনে পরিদর্শন করেন।
পরে উপজেলা পরিষদের তহবিল থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয় একটি কাঠের সেতু নির্মাণের জন্য। সেতুটির ইস্টিমেটে ৮০ ফুট পাশ ৬ ফুট উল্লেখ ছিল। কিন্তু সুন্দর্যতার জন্য সেতুটির কাজ ইউপি সদস্য তার নিজস্ব অর্থায়নে আরো ১০ ফুট বাড়িয়ে ৯০ ফুটের কাজ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com