1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফুলবাড়ীতে হেরোইনসহ আটক দুই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালিয়ে আবু তাহেন (২৫), শ্রী সুখচান ওরফে খোকন (১৮) দুই ব্যাক্তিকে ৩শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক পিকআপ চালক আবু তাহেন (২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের আব্দুর রহমান এর ছেলে, অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন (১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডল এর ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, রংপুর র‌্যাব ১৩ এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপ কে ধাওয়া করলে উপজেলার ০৭নং শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে থানায় সোপর্দ করে। এঘটনায় র‌্যাব ১৩ রংপুর এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আশ্রাফ ইসলাম জানান, রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com