1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

লাউচাপড়া সীমান্তে ভূমি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীর সীমান্তের লাউচাপড়ায় গণির টিলায় বসত বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও জোর পূর্বক উচ্ছেদ করে জমি দখল করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মশুক্রবার (৬ আগস্ট) দুপুরে জামালপুরের বকশিগঞ্জ-শ্রীবরদী সীমান্তের লাউচাপড়া গ্রামের মোর্শেদ মিয়া (৪৫) তার ক্রয়কৃত জমি ফেরত পেতে ন্যায় বিচারের আশায় এ সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আসাদুজ্জামান (৪০) ও রতন মিয়া (৫৫) ভূয়া দলিল সৃষ্টি করে আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। যার দলিল নং- ১১৮৯, তাং- ১৬/০৬/৮৯। এ ব্যাপারে আমি অবগত হয়ে দলিল পন্ডের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়াও আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করি। উক্ত মামলাও আদালতে বিচরাধীন আছে। গত শুক্রবার আসাদুজ্জামান ও রতন লোকবল নিয়ে আমার ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে আমার জমি জবর দখল করে।

তবে এ সংবাদ সম্মেলনের প্রতিবাদ করে আসাদুজ্জামান বলেন, ওই জমি আমি ক্রয় সূত্রে মালিক। ওই জমিতে আমার এখন ঘর নির্মাণ কাজ চলছে। তারা নানাভাবে আমাকে বাঁধা দিয়ে আসছে। এ ব্যাপারে গ্রাম্য শালিসের মাধ্যমে দুই লক্ষাধিক টাকা দিয়ে আপোষ-মিমাংসা হলেও তারা এখন মানতে নারাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com