1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে কোভিড-১৯ গণটিকা কার্যক্রম শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : কোভিড-১৯ সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষা রাখতে সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।
শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।

এসময় স্বাস্থ্যকর্মী, টিকাদান কারী ও স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন।

গণটিকা কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন- শ্রীবরদ থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাম্মেল হোসেন মানিক, সাংবাদিক তাসলিম কবির বাবু, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ।

পরে ইউএনও, ওসি, ইউএইচএফপিও, গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা উপজেলার ১০টি ইউনিয়নের টিকাদান কেন্দ্র পরিদর্শন করে। এসময় টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

উল্লেখ্য, সরকারি নির্দেশনা মোতাবেক শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি কেন্দ্রে টিকাদান কর্মসূচী শুরু হয়। পত্যেক কেন্দ্রে ৬০০ জন লোক টিকা নিতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com