1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে জেলা পরিষদের উদ্যোগে সুরক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিক ও রক্ত সৈনিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের শিল্পী মেশিনারিজ কক্ষে জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিন এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা তৈরি ও লকডাউন বাস্তবায়নে সাংবাদিকরা অগ্রনী ভূমিকা পালন করছে আসছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের ইমার্জেন্সী সাপোর্ট টিমের সদস্যরাও ইউএনওর দিকনির্দেশনায় সঠিকভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন- মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক যায়য়ায়দিন প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তাসলিম কবির বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানা, রক্তসৈনিক বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাজিদ হাসান শান্ত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com