1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসির ব্যবহৃত সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : বার্সেলোনার জনপ্রিয়তার মূল ম্যাজিক যে লিওনেল মেসিই ছিলেন তা ক্রমে প্রমাণ হতে শুরু করেছে। এরই মধ্যে খেসারত দিতে শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন সুপারস্টারকে আসতে হয়েছে ফ্রান্সের পিএসজিতে।

বার্সাকে শেষ বিদায় জানানোর সময় সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সে সময় তার দিকে টিস্যু এগিয়ে দিয়েছিলেন তার স্ত্রী। মেসির চোখের পানি মোছা সেদিনের সেই টিস্যুটি বিক্রি হতে চলেছে অবিশ্বাস্য দামে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি।

জানা গেছে, সেই টিস্যুটি নিলাম থেকে কিনছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলেন তিনি। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচের ও গোলের রেকর্ডের অধিকারি মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগাসহ বহু ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জেতেন।

সূত্র: গালফ টুডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com