1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

মারুফ সরকার, ঢাকা : সরকারের অতিরিক্ত আমলানির্ভরতার কারণে রাজনৈতিক শূণ্যতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রাজনীতির নামে এখন যা চলছে তা হলো তোষননীতি। এখন রাজনীতিবিদদের চেয়ে আমলাদের বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। ফলে রাজনীতিশূন্য, কোথাও রাজনীতি নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে ।

সোমবার (২৩ আগস্ট) নয়াপলটনের যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ’র সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন মন্ত্রী জননেতা শফিকুল গানি স্বপনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দুর্যোগ মোকাবেলায় রাজনীতিকদের মেরুদন্ড সোজা করে দাড়াতে হবে। দেশের দুর্দিনে দেশপ্রেমিক ও জনবান্ধব রাজনীতিকেরা যদি দায়িত্ব ও ঝুঁকি না নেন তাহলে আগামীতে দেশকে আরো ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে। তাই দেশ ও জাতির কল্যাণে ব্যাপক গণঐক্য-গণসংগ্রাম জোরদার করতে হবে।

তিনি বলেন, শফিকুল গানি স্বপন ছিলেন সমাজ পরিবর্তনে গণতান্ত্রিক সংগ্রামের আদর্শে উদ্বুদ্ধ জননন্দিত ও আত্মনিবেদিত রাজনৈতিক নেতা ও সংগঠক। তিনি কখনো আত্মাবিক্রি করেননি। দেশের সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। হার না মানা এই নেতার জীবন ও কর্ম গণতান্ত্রিক আন্দোলনে মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, একটা রাষ্ট্রে যখন রাজনীতির নিয়ন্তা হয় আমলাতন্ত্র, তখন সেই রাষ্ট্র একটা ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য। রাজনীতিহীন একটা রাষ্ট্র হলো রক্তশূন্য এক মানুষের মতো। জনমনে প্রশ্ন বাংলাদেশ কি ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে?

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ গণ সংস্কৃতি দল-বাগসদ সভাপতি সরদার শামস আল মামুন (চাষী মামুন), এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় লীগ ভারপ্রাপ্ত সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, জাতীয় স্বাধীনতা পার্টি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, গণ রাজনৈতিক জোট-গর্জো সভাপ্রধান সৈয়দ মঈনুজ্জামান লিটু, গণতান্ত্রি ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আমজাদ হোসেন, মহানগর যুগ্ম সম্পাদক মো. শামিম ভুইয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com