1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কুয়াকাটা সৈকতে প্লাস্টিক বর্জ্য ও ছেড়া জাল অপসারণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় মৎস্য সম্পদ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যাতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে ব্লু-গার্ডের সদস্যরা। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ এর ব্লু-গার্ড সদস্যরা সৈকত পরিস্কারের কাজে নেমেছে।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাজুরা এলাকায় লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রম খ্যাত প্রায় এক কিলোমিটার সৈকত পরিস্কার পরিচ্ছন্ন করেন তারা। এসময় সমুদ্র থেকে ভেসে এসে সৈকতে বিচ্ছিন্ন ভাবে পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারনে অংশগ্রহন করে ব্লু-গার্ডের ২৪ জন নারী-পুরুষ।

ব্লু-গার্ডের সদস্য হাবিব আকন এ প্রতিবেদককে বলেন, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ এর উদ্যোগে খাজুরা ও গঙ্গামতি সৈকতে লাল কাঁকড়া ও কচ্ছপের অভায়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি। এ লক্ষ্যে ব্লু-গার্ডের সদস্যরা কাজ করে যাচ্ছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রায় এক কিলোমিটার সৈকতের প্লাস্টিক বর্জ্য ও ছেড়া কাটা জাল অপসারণ করা হয়েছে। এর ফলে সৈকতে অবাধে লাল কাঁকড়ার ছুটাছুটি কুয়াকাটায় আগত পর্যটকরা অবলোকন করতে পারবে এবং সৈকত থাকবে পরিস্কার-পরিচ্ছন্ন।

ইউএসএআইডি ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি গনমাধ্যমকে বলেন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ কর্মসূচী অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com