1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, ঢাকা : গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে বেলা ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব এড. সাইফুল ইসলাম সেকুলের নেতৃত্বে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। আরো অংশ নেন কুষ্টিয়া জেলা জাতীয় মানবাধিকার সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জিনিয়া, কেন্দ্রীয় নেতা হাফেজ মাসুম বিল্লাহসহ প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, জাতিসংঘ থেকে ৩৪ জনের একটি তালিকা সরকারের কাছে প্রেরণ করে তাদের অবস্থান পরিস্কার করার জন্য যে আহ্বান জানানো হয়েছে আমরা আশা করবো অতিদ্রুত এ বিষয়ে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বাংলাদেশে যারা গুমের শিকার হয়েছেন তাদের বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে জাতির সামনে গুমের শিকার ব্যক্তিদের শে^তপত্র প্রকাশ করার আহ্বান জানান।

তিনি বলেন, বছরের পর বছর যারা নিখোঁজ রয়েছে তাদের মা, বাবা অনেকের পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের অনেকের সন্তানরা এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে না। এর দায়ভার কে নেবে  ? এই করোনা মহামারীর সময় তারা কোথায় আছে, কেমন আছে পরিবারের সদস্যসহ জাতি জানতে চায়। আশা করছি এ ব্যাপারে সরকার জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com