1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

পটুয়াখালীতে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমসহ ৫ জনের বিরুদ্ধে ১৩ লাখ টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগ সম্পর্কিত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)কে ৪০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
কলাপাড়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার গতকাল বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক আবদুর রহিম সহ ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধুর নিকট থেকে ২০ আগস্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রয়ের জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লাখ টাকা গ্রহণ করেন। এরপর দীর্ঘদিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমাণ সম্পত্তির দলিল রেজিস্ট্রী করে দেননি। বিষয়টির সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ইতোপূর্বে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ উদ্যোগ নিয়েও কোন ফল হয়নি। পরবর্তীতে ইউএনও কলাপাড়াকে বিষয়টি জ্ঞাত করার পর তিনি ফৌজদারী মামলা করার পরামর্শ দেয়ায় ভুক্তভোগী মিলন হাওলাদার বিজ্ঞ আদালতে বৃহস্পতিবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ বিষয়ে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম বাদীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, মামলায় বর্ণিত ১৩ লাখ টাকা পাবে না। টাকার পরিমাণ আরও কম। তবে এটি সমাধান করা হবে বলে জানান তিনি।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ বলেন, এ বিষয়ে তিনি জ্ঞাত নন। আদালতের আদেশ পেয়ে নির্দেশিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com