1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বৃষ্টির জন্য ভারতে ৬ কিশোরীকে বিবস্ত্র করে হাঁটানো হলো শোভাযাত্রায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : বৃষ্টির জন্য ভারতের একটি গ্রামে ছয় মেয়ে শিশুকে বিবস্ত্র করে শোভাযাত্রায় হাঁটানো হয়েছে। দেশটির মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের দামো জেলার খরাপীড়িত একটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিবস্ত্র শিশুদের একটি কাঠের টুকরা কাঁধে তুলে নিয়ে হাঁটতে দেখা গেছে। ওই কাঠের টুকরাটিতে একটি ব্যাঙ বাঁধা ছিল। এই মেয়েদের কারও কারও বয়স পাঁচ বছর বলেও বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। শোভাযাত্রায়  মেয়েদের পেছনে ছিল নারীদের একটি দল। তারা দেবতাকে তুষ্ট করার গান গাচ্ছিলেন।

স্থানীয়দের বিশ্বাস, তাদের এই আচার বৃষ্টি দেবতাকে তুষ্ট করবে এবং তিনি তুষ্ট হলে ওই এলাকায় বৃষ্টি নামবে।

ভারতের শিশু অধিকার রক্ষা বিষয়ক জাতীয় কমিশন এ ঘটনায় দামো জেলা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছে।

মধ্যপ্রদেশের পুলিশ জানিয়েছে, তারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাননি। তবে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

দামোর পুলিশ সুপার ডিআর তেনিওয়ার বলেছেন,‘মেয়েদের জোর করে বিবস্ত্র করা হয়েছে, এমন কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com