1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিনত করেছে : যুব জাগপা  

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, ঢাকা : জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন, সংগ্রাম আর লড়াইয়ের বিকল্প নাই বলে মন্তব্য করে যুব জাগপা আহ্বায়ক মীর আমীর হোসেন আমু ও সদস্য সদস্য মো. ইসহাক হোসেন বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারের মাধ্যমে সরকার গোটা দেশটাকেই কারাগারে পরিণত করেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, করোনা মহামারির মধ্যেও বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। ফ্যাসীবাদী সরকার ভুলে গেছে গণগ্রেফতার করে তাদের শেষ রক্ষা হবে না। গ্রেফতার করে নিজেদের পতন ঠেকাতে পারবে না।

নেতৃদ্বয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহান নেতা শফিউল আলম প্রধানের প্রদির্শিত পথে গণতন্ত্র ও জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে যুব সমাজকে ঐক্যব্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com