1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে মার্সেল ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): মার্সেল ফুটবল টূর্ণামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাকুমা আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে এ টূর্ণামেন্ট উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

টূর্ণামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে ফিতা কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।

অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, শহীদ উল্লাহ তালুকদার মুকিল, খোরশেদ আলম খোকা, টূর্ণামেন্ট এর আহবায়ক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও আয়োজক মার্সেল এর পরিবেশক সামিউল হক, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।  কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

উদ্বোধনী খেলায় স্বাগতিক রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশ ও রাজনগর ইউনিয়ন একাদশ অংশ নেয়। খেলায় রামচন্দ্রকুড়া একাদশ রাজনগর একাদশকে এক শুন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।

টূর্ণামেন্ট আয়োজক কমিটি জানায়, নকআউট পদ্ধতিতে মোট ১৬টি দল খেলায় অংশ নেবে। ফাইনাল খেলা শেষে মার্সেল এর পক্ষ থেকে উপহার তুলে দেবেন চিত্রনায়ক আমীন খাঁন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com