1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ক্যামেরুনে ২২ জনকে পুড়িয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার ক্যামেরুনে ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল এনতুম্বো গ্রামে এ ঘটনা ঘটেছে। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের এই ঘটনার দায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটির একটি বিরোধী দল এমন হত্যাকাণ্ডের জন্য সেনাবাহিনীকে দায়ী করছে।

নিহতদের মধ্যে ১৪ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন বলে জানা গেছে।

ক্যামেরুনের ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গত তিন বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। এই পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ৭০ হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com