1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির হোসেন ওরফে কসাই মনির নিহত হয়েছেন।

সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী মনিরকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। রাতে তার দেওয়া তথ্যমতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে হাঁটপুকুরিয়ার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তার সহযোগিরা পুলিশের কাছ থেকে কসাই মনিরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ‌্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে মনির ঘটনাস্থলে নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কসাই মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও বিভিন্ন ঘটনায় ১৬ মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com