1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রেলারে প্রশংসিত হলো রফিক শিকদারের ‘হৃদয় জুড়ে’

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। রবিবার বিকেলে ট্রেলারটি প্রকাশ করা হয় । সাড়ে ৩ মিনিটের ট্রেলারটিতে রয়েছে প্রেম, রোমান্স ও একই সাথে হিংস্রতা। ট্রেলারটির শুরুতে প্রেমিক-প্রেমিকার মধ্যকার ভালোবাসা শেষের দিকে এসে রুপ নেয় ঘৃণায়। কিন্তু কেন?

মাঝে একবার দেখানো হয় কেউ একজন ধর্ষণের শিকার হয়, তার ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন। পরক্ষণে প্রেমিক জেলখানায়। প্রেমিকার জেলখানায় গিয়ে তাকে ভর্ৎসনা। ফাঁসির জন্য প্রেমিককে জেলখানায় গোসল, অন্যদিকে প্রেমিকার বিয়ের প্রস্তুতি।

সবশেষে ট্রেলারটি নানা প্রশ্ন রেখে শেষ হয়। আর এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি। কারণ ছবিটি ওইদিন মুক্তি পাচ্ছে। ‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার।

‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com