1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাকুলে আগ্রহ নেই…

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। রূপ আর অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন বহু আগে। কিন্তু ইদানীং দক্ষিণী সিনেমার পরিচালকরা তার প্রতি আগ্রহ হারিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি তেলেগু সিনেমার তারকা নায়কেরা তাদের সিনেমায় অভিনেত্রী রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে, কিয়ারা আদভানি, নিধি আগরওয়ালকে কাস্ট করছেন। কিন্তু এ তালিকায় রাকুলের নাম নেই।

জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ ‘কৃষ’ সিনেমার জন্য পূজা হেগড়ে ও কিয়ারা আদভানিকে নেওয়ার কথা বলেছেন। কিন্তু রাকুলের কথা বলেননি। একই সঙ্গে নানি, বিজয়, নাগা চৈতন্যর মতো চিত্রনায়কেরাও অভিনেত্রী রাশি খান্না, সাই পল্লবী, অদিতি রাও হায়দারিকে সিনেমায় নেওয়ার কথা বলছেন। কিন্তু রাকুলের কথা কেউ বলছেন না।

হঠাৎ রাকুলের প্রতি কেন আগ্রহ হারালেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা? তেলেগু ইন্ডাস্ট্রির অনেকে মনে করছেন, ইন্ডাস্ট্রিতে রাকুলকে নিয়ে সমালোচনার কারণে সে নিজে থেকেই ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। আবার কেউ কেউ বলছেন, ‘বলিউড সিনেমায় কাজের চেষ্টা করছেন রাকুল। বর্তমানে তার হাতে বলিউডের দুটি সিনেমার কাজ রয়েছে। যার কারণে নতুন করে তেলেগু সিনেমার কাজ হাতে নিচ্ছেন না।’

তেলেগু সিনেমার অনেক পরিচালক বলছেন, ‘রাকুলের প্রতি আগ্রহ হারিয়েছেন নির্মাতারা। কারণ তার চেয়ে সুন্দরী ও মেধাবী তারকা অভিনেত্রী এখন ইন্ডাস্ট্রিতে অনেক রয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com