1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাক্তন প্রেমিকের উপর চটেছেন নেহা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : ভারতীয় গায়িকা নেহা কাক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির প্রেমের গল্প প্রায় সবার জানা। কিন্তু তাদের সেই মধুর সম্পর্ক এখন অতীত। হিমাংশের সঙ্গে ব্রেকআপ হয়েছে নেহার।

ব্রেকআপের পর অবসাদে ভুগছিলেন এই গায়িকা। রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর এবারের আসরে বিচারকের আসনে রয়েছেন নেহা। এই শোয়ে এক প্রতিযোগীর গান শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন তিনি। সেই সময় তার ব্রেকআপ নিয়ে বেশ আলোচনা হয়। এরপর একটি কনসার্টে ‘মাহি বে’গান গাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এমনকি গান শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে জানান, তার মতো যাদের হৃদয় ভেঙেছে তাদেরকে এটি উৎসর্গ করছেন তিনি।

এদিকে নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে এতদিন চুপ ছিলেন হিমাংশ কোহলি। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, পরস্পরের সম্মতিতেই নেহা ও তার ব্রেকআপ হয়। কিন্তু নেহা সবার সামনে কেঁদে তাকে ভিলেন সাজিয়েছে। প্রকৃত ঘটনা সবাই জানেন না। এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন হিমাংশ।

তবে প্রাক্তন প্রেমিকের এই কথাতে ভীষণ চটেছেন নেহা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা। পোস্টে হিমাংশের নাম উল্লেখ করেননি নেহা। তবে বুঝতে বাকি নেই, এই অভিনেতাকে উদ্দেশ্য করেই তিনি কথাগুলো বলেছেন।

নেহা লিখেছেন, সৃষ্টিকর্তার ইচ্ছায়, জীবনে সবকিছুই পেয়েছি। সত্যিই অনেক সুখী জীবনযাপন করছি। সৃষ্টিকর্তার করুণা ও ভালো কর্মের ফল। যারা আমাকে নিয়ে খারাপ কিছু বলে তারা সবাই প্রতারক ও ঈর্ষান্বিত এবং খবরে আসার জন্য আমার নাম ও খ্যাতি ব্যবহার করছে। আগেও করেছে এবং এখন আমার আড়ালে ব্যবহার করছে। নিজের কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করো, আমাকে ব্যবহার করে নয়। যদি মুখ খুলি তাহলে তোমার মা, বাবা, বোন সবার কৃতকর্ম সামনে নিয়ে আসব— তারা আমার সঙ্গে যা করেছেন এবং আমাকে যা বলেছেন। আমার নাম ব্যবহার করবে না। সবার সামনে বেচারা সেজে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না। সতর্ক করছি! আমার কাছ থেকে ও আমার নাম থেকে দূরে থাকো।

এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নেহা। তারা বিয়েও করছেন। বিভিন্ন জায়গায় একসঙ্গে তাদের দেখা যায়। কিন্তু পরবর্তীতে জানা যায়, এর সবই ইন্ডিয়ান আইডলের প্রচারের জন্য করেছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com