1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অশ্লীলতার দায়ে বাদ পড়ল গান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : শাহীন সুমন পরিচালিত সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। কিন্তু একটি গানের কথায় অশ্লীলতা রয়েছে বলে অভিযোগ তুলেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। রাইজিংবিডিকে সেন্সর বোর্ডের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানান, ‘দোকান খুলে বসে আছি কাস্টমার নেই/ পিরিতের বাজার ভালো না’—এমন কথামালায় সাজানো হয়েছে গানটি। আর সিনেমায় আরো দুটি দৃশ্যে কর্তন দেয়া হয়েছে। একটিতে দেখা যায়, চামচ দিয়ে চোখ তুলে ফেলা হচ্ছে, অন্যটিতে ট্র্যাফিক সিগন্যালে গুলি করে মানুষ মেরে ফেলে। এগুলোর কর্তন সাপেক্ষে সিনেমাটির ছাড়পত্র প্রদান করা হবে।

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় চিত্রনায়িকা অধরার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর ও চিত্রনায়ক সুমিত। ত্রিভুজ প্রেমের এ সিনেমার গল্প লিখেছেন পরিচালক শাহীন সুমন। এতে আরো অভিনয় করেছেন—সাদেক বাচ্চু, জয় রাজ প্রমুখ। নৃত্য পরিচালনা করেছেন কালু ও নুহরাজ।

২০১৬ সালের ২৮ জানুয়ারি, রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর কুমিল্লার কোটবাড়িতে গানের দৃশ্যায়নের মাধ্যমে ক্যামেরা ওপেন করেন পরিচালক। তারপর কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com