1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

শহিদের সঙ্গে ব্রেকআপ নিয়ে নীরবতা ভাঙলেন কারিনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের আলোচিত জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর। তাদের প্রেমের গল্পটি কম-বেশি সবার জানা। যদিও তাদের এই সম্পর্ক পরিণতি পায়নি। জব উই মেট সিনেমার পরেই তাদের ব্রেকআপ হয়।

এদিকে তাশান সিনেমার শুটিং করতে গিয়ে সাইফ আলী খানের সঙ্গে কারিনার ঘনিষ্ঠতা তৈরি হয়। অন্যদিকে শহিদ-কারিনার মধ্যে তিক্ততা তৈরি হতে থাকে। এরপর অনেক জল গড়িয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদের সঙ্গে ব্রেকআপ নিয়ে কথা বলেছেন কারিনা। জব উই মেট সিনেমার অভিজ্ঞতা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, শহিদ আমাকে এই সিনেমার চিত্রনাট্য শুনতে বলে। আমাকে বলেছিল, ‘সিনেমার নারী চরিত্রটি খুবই চমৎকার, তোমার করা উচিত।’ পুরো সিনেমাটিতে আমরা একসঙ্গে ছিলাম। এই সিনেমার পরই আমাদের সম্পর্ক ভেঙে যায়।

ব্রেকআপ প্রসঙ্গে তিনি বলেন, সৃষ্টিকর্তার একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং ভাগ্য আমাদের সেদিকেই নিয়ে যায়। জব উই মেটতাশান সিনেমার মাঝে আমাদের জীবনে অনেক কিছু ঘটেছে। সব ক্ষেত্রেই আমাদের পথ আলাদা হয়ে যায়।

২০১২ সালে সাইফকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে এই দম্পতির একমাত্র সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। অন্যদিকে ২০১৫ সালে মিরা রাজপুতকে বিয়ে করেন কারিনা। তাদের দুই সন্তান মিশা ও জেইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com