1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই

মোদীর দলে যোগ দিলেই শাহরুখের নিস্তার: মহারাষ্ট্রের মন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক : রাজনৈতিকভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে যুক্ত নয় বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে শাহরুখ খানকে। এমনটিই দাবি করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। তিনি বলেন, শাহরুখ যদি এই মুহূর্তে ক্ষমতাসীন দলে নাম লেখান, তবে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে।

শনিবার (২৩ অক্টোবর) মুম্বাইয়ে নিজের দল মহাজোটের শরিক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ছগন ভুজবল।

সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে। সে বিষয়ে এই নেতা বলেন, দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরো সেই ঘটনার তদন্ত না করে শাহরুখের পেছনে পড়ে আছে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

আনন্দবাজার পত্রিকা জানায়, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে।

গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন আরিয়ান। তার জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে আদালতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com