1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজখেতাব ত্যাগ করে প্রেমিককে বিয়ে করলেন জাপানি রাজকন্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : জাপান সম্রাটের ভাতিজি ও রাজকন্যা মাকো শেষ পর্যন্ত তার কলেজ জীবনের প্রেমিক কি কোমুরোকে বিয়ে করলেন। মঙ্গলবার বিয়ের পরপর তিনি রাজকীয় খেতাব বর্জন করেছেন।

বিয়ের মাকো তার স্বামীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আবেগপূর্ণ বাগদানের পর তিনি তার ‘অপরিবর্তনীয়’ স্বামীর সঙ্গে সুখী জীবন তৈরিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। স্বামী কোমুরো সম্পর্কে সংবাদমাধ্যমের মিথ্যা প্রতিবেদন তার অত্যন্ত ব্যাথা, মানসিক চাপ ও ভয়ের কারণ হয়েছিল।

মাকো বলেন, ‘আমি জানি, আমাদের বিয়ে নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা যাদের জন্য সমস্যার কারণ হয়েছি তাদের প্রতি আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি…।’

রাজকীয় খেতাব ত্যাগ করা মাকো জানান, এখন থেকে তিনি মাকো কোমুরো হিসেবে পরিচিত হবেন। এক জন সাধারণ নাগরিককে বিয়ের পর তিনি রাজকীয় খেতাব ত্যাগ করেছেন।

পরিবারিক জীবন পরিচালনাকারী ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সিতে (আইএইচএ)  বিয়ে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার সকালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মাকো ও কোমুরো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com