1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অপেক্ষার পালা শেষে ২৮ ফেব্রুয়ারি হলে আসছে ‘হৃদয় জুড়ে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

বিনোদন প্রতিনিধি : ২৮ ফেব্রুয়ারি অর্ধশতাধিক হলে মুক্তি পাচ্ছে রফিক শিকদার পরিচালিত সিনেমা ‘হৃদয় জুড়ে’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। যা সিনেমা প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সাড়ে ৩ মিনিটের ট্রেলারটিতে রয়েছে প্রেম, রোমান্স ও একই সাথে হিংস্রতা।
‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।
ছবিটি সম্পর্কে পরিচালক রফিক শিকদার বলেন, ‘ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। প্রথম দিনে দেশের পরিচ্ছন্ন অর্র্ধশতাধিক হলে ছবিটি মুক্তি দেয়ার চিন্তা রয়েছে আমাদের। অনেক দিনের পরিশ্রমের ফসল ছবিটি। ছবিটি একটি কমপ্লিট বিনোদন প্যাকেজ। আশাকরি দর্শকদের বিনোদন চাহিদা পূরণ করবে ‘হৃদয়জুড়ে’।
উল্লেখ্য, রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ ছবির। কিন্তু নায়িকাকে পরিচালক ‘প্রেম ও বিয়ের প্রস্তাব’ দিয়েছেন এমন অভিযোগের বিচার-সালিশেই শুটিং আটকে থাকে প্রায় বছর খানেক। এরপর পরিচালকের মা এবং ছবিটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। সব জটিলতা কাটিয়ে গত বছরের মাঝামাঝি ছবির শুটিং শেষ করেন শিকদার। ‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com