1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঘরের মাঠে পয়েন্ট হারালো রিয়াল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার হারের রাতে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদও। বুধবার দিবাগত রাতে তারা সান্তিয়াগো বার্নাব্যুতে গোলশূন্য ড্র করেছে ওসাসুনার সাথে।

এই ড্রয়ে একচ্ছত্রভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করলো লস ব্লাঙ্কোসরা। যদিও ১০ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধান এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে সেভিয়া দ্বিতীয়, রিয়াল বেটিস তৃতীয় ও রিয়াল সোসিয়েদাদ আছে চতুর্থ স্থানে। আজ অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে তাদের পয়েন্টও হবে সমান ২১।

ওসাসুনার বিপক্ষে এল ক্লাসিকো জয়ের তরতাজা স্মৃতি কাজে লাগাতে পারেননি বেনজেমা-ভিনিসিউসরা। অবশ্য ওসাসুনা পুরো ম্যাচ জুড়ে ব্যস্ত ছিল নিজেদের রক্ষণভাগ সামলাতে। তাদের পরিকল্পনাই ছিল রিয়ালকে গোল পেতে না দেওয়া। সেটা কাজেও দিয়েছে। শেষ পর্যন্ত তারা গোলপোস্ট অক্ষত রেখে মাঠ ছাড়তে পেরেছে। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে। এ নিয়ে টানা পাঁচ ম্যাচ ধরে অপরাজিত আছে তারা।

অথচ ৭১ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেও ম্যাচের অচলবস্থা ভাঙতে পারেনি কার্লো আনচেলোত্তির শিষ্যরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা।

এদিকে রায়ো ভায়োকানোর বিপক্ষে হারের পর কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে বার্সেলোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com