1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমান দুর্ঘটনায় ব্রাজিলিয়ান গায়িকা নিহত (ভিডিও)

  • আপডেট টাইম :: শনিবার, ৬ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেন্ডোনকা। তার বয়স হয়েছিল ২৬।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। এতে মারিলিয়া মেন্ডোনকা ছাড়াও তার চাচা, প্রযোজক ও দু’জন ক্রু নিহত হয়েছেন।

শুক্রবার (৫ নভেম্বর) দুর্ঘটনাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে একটি কনসার্টে অংশ নিয়েছেন মারিলিয়া। বিমানে চড়ার আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি।

এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাজিলের জনপ্রিয় তারকা ফুটবলার নেইমার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস হচ্ছে না।’ এছাড়া জনপ্রিয় গায়িকা আনিটা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। এখনো আশা আছে এমনটা শুনতে চাই।’

লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মারিলিয়া মেন্ডোনকা বর্তমান প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। কিশোর বয়স থেকে সংগীত ক্যারিয়ার শুরু করেন। ২০১৬ সালে আলোচনায় আসেন। তিনি ব্রাজিলের ‘সার্তানেজো’ লোকসংগীতের জন্য পরিচিত ছিলেন। তাকে ‘কুইন অব সাফারিং’ নামেও ডাকা হতো।

করোনা মহামারির কারণে গত বছর মারিলিয়া মেন্ডোনসার কনসার্ট বন্ধ হয়ে যায়। তবে এই সময় অনলাইনেই বেশ কয়েকটি অনুষ্ঠান করেছেন তিনি। এর মধ্যে একটিতে রেকর্ড সংখ্যক দর্শক অনুষ্ঠান উপভোগ করেন। ইউটিউবে সর্বোচ্চ ৩.৩ মিলিয়ন দর্শক লাইভ স্ট্রিমিংয়ে ছিলেন। এছাড়া দেশটিতে ২০২০ সালে স্পর্টিফাইয়ে সবচেয়ে বেশিবার শোনা শিল্পীও মারিলিয়া।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

https://www.youtube.com/watch?v=RSvHfGGmNFY

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com