1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ভারতের নতুন অধিনায়ক রোহিত শর্মা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার তাকে বিরাট কোহলির স্থলাভিষিক্ত করা হয়। তার সহকারী নির্বাচন করা হয়েছে লোকেশ রাহুলকে। মঙ্গলবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের ত্তত্বাবধানে ভারত প্রথম সিরিজ খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি মাসে।

নিউ জিল্যান্ডের বিপক্ষের এই সিরিজে ভারতের দলে রাখা হয়েছে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ঋতুরাজ গায়কোয়াড় ও সর্বোচ্চ উইকেট শিকারি হার্শাল প্যাটেলকে। ইনজুরিতে পড়া হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে রাখা হয়েছে প্রতিভাবান অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে।

আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, পেসার মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।

কিউইদের বিপক্ষের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে জয়পুরে ১৭ নভেম্বর। ১৯ নভেম্বর রাঁচিতে হবে দ্বিতীয় ম্যাচ। আর ২১ নভেম্বর কলকাতায় হবে তৃতীয় ম্যাচ।

গায়কোয়াড় অবশ্য এর আগেও ভারতের হয়ে খেলেছেন। সেটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আইপিএলের এবারের আসরে তিনি সর্বোচ্চ ৬৩৫ রান করেছিলেন। হার্শাল বল হাতে নিয়েছিলেন ৩২ উইকেট। ভেঙ্কটেশ করেছিলেন ৩৭০ রান। উইকেট নিয়েছিলেন ৩টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com