1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

নায়ক জিতের সিনেমায় প্রসেনজিত-মিথিলা জুটি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের। এই খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে টলিপাড়ায়।

জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক। পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। তাদের টিমে থাকবেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।

এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।

পরিচালক শুভেন্দু কুণ্ডুর ছবিটি নিয়ে বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে
গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি!’

তিনি জানান, বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় হবে ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন।

ছবিতে বাবার চরিত্রে অভিনয় করবেন বুম্বাদা। তিনি থাকবেন দ্বৈত চরিত্র। পরিচালকের দাবি, চরিত্রের মতোই বুম্বাদাকে একেবারে অন্য পেশায় দেখা যাবে। এই পেশায় অভিনয় করতেও তাকে এর আগে কেউ দেখেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com