1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

আর কত অপেক্ষা

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
– রুদ্র অয়ন –
আর কতটা পথ পেরুলে,
আমার এ পথ
তোমার পথে মিলবে!
আর কতটা
চোখের জলে ভাসলে
আমার সাগর তোমার সৈকতে আছড়ে পড়বে!
আর কত আঁধারের
বুক চিড়ে চিড়ে
তোমার আলোক স্পর্শে
এ অমানিশা পেরিয়ে
পূর্ণিমার তরী বইবে!
আর কতটা দুঃখ পেলে
এ বুকে মুঠো মুঠো সুখ এসে
শঙ্খ হয়ে বাজবে!
আর কতটা ভীড়
দুহাতে ঠেলে গেলে,
তোমার হাত খানি এসে
আমার হাতে মিলবে!
আর কতটা
নির্ঘুম রাত পাড়ি দিলে
তোমার বুকে অঘোরে
ঘুমের আশ্রয়টুকু মিলবে!
আর কতটা
নিঃশব্দতায় ডুবলে,
তোমার ভালোবাসার মুখরতায় জেগে ওঠা যাবে!
আর ক’গোছা চুলে পাক ধরলে,
আমার জরাজীর্ণ এই হাত
তোমার ওই মুখের ছোঁয়া পাবে!
আর কত অপেক্ষা প্রেয়সীতমা?
আর কত?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com