1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

স্থানীয় সরকার নির্বাচনে সকল স্তরে দলীয় প্রতীক বাতিল চায় বাংলাদেশ যুব শক্তি

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ঢাকা: গণনেতৃত্ব বিকাশে ও দলীয় প্রতীক নিয়ে হানহানি এবং ভোটের নামে প্রহসন বন্ধ করতে স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে দলীয় প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন কর্তৃক প্রতীক নির্বাচন করার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব শক্তি।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ১০ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব শক্তি আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে যুব শক্তি সভাপতি জিয়াউর রহমান বলেন, দলীয় প্রতীক পাওয়ার জন্য প্রার্থীরা লবিং করে তদবির করে অনৈতিক অর্থ লেনদেন করে, দলগুলো অঘোষিত মার্কা বাণিজ্য করে, পরে এই অর্থ উত্তোলনে বিজয় প্রতিনিধিরা দুর্নীতির আশ্রয় নেয়। সরকার দলীয় প্রার্থীরা দলীয় প্রতীক পেলে নিজেকে প্রাথমিক বিজয় মনে করে, এটা ভোটাদের প্রতি এক ধরনের অবমাননা। সরকার দলীয় প্রার্থীরা সব নিয়ম কানুনকে তুচ্ছ করে এবং সরকার দলীয় মার্কার প্রতি প্রশাসনের দুর্বলতা থাকে। দলীয় প্রতীকের কারনে হানাহানি হচ্ছে সামাজিক ভাতৃত্ববোধ নষ্ট হচ্ছে

সভাপতির বক্তব্যে শিহাব উদ্দিন বলেন, জনগণের প্রতি আহ্বান স্বাধীনতার ৫০ বছর যাবৎ সব দলই কম-বেশি জনগণের ভোটাধিকার লুন্ঠন করেছে। যে সব দল আমাদের ভোটাধিকার হরণ করেছে তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিবেন না। তাদের প্রতাখ্যান করে সমাজের নিবেদিত যে সকল স্বতন্ত্র প্রার্থী থাকবে তাদের ভোট দিন। ভোট প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার। দলীয় প্রতীক বাতিল এবং ভোটাধিকার ও কার্যকর গণতন্ত্রের জন্য যুব শক্তির প্রধান সমন্বয়ক হানিফ বাংলাদেশী ভোটাধিকার রক্ষায় দেশব্যাপী মার্চ ফর ডেমোক্রেসি পালন করছেন এখন ভোটের বাক্স মাথায় নিয়ে সারাদেশ ঘুরছেন। সরকার যদি দলীয় প্রতীক বাতিল না করে আমরা আরো জোরালো কর্মসূচি দিতে বাধ্য হবো।

মানববন্ধন উপস্থিত ছিলেন ইকবাল আমীন, এড মীর মোজাম্মেল হোসেন মিলন, মো দেলোয়ার হোসেন,শেখ নাসির উদ্দীন, এন ইউ আহম্মেদ, মিকা রহমানসহ যুব শক্তির নেতৃবৃন্দ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com