1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

অবশেষে গোলের দেখা পেলেন মেসি

  • আপডেট টাইম :: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের পরাজয়ের দিনেই কি না প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে লিগ ম্যাচে প্রথম গোল করলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর চ্যাম্পিয়নস লিগে এরই মধ্যে তিন গোল করেছেন তিনি। তবে লিগ ওয়ানে এটিই তার প্রথম গোল।

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়াটফোর্ডের কাছে ১-৪ গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে নন্তেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। যা তাদের এগিয়ে দিয়েছে পুরো ১২ পয়েন্টে।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে বেশ চাপেই পড়েছিল পিএসজি। ম্যাচের শেষ আধঘণ্টা তাদের খেলতে হয়েছে একজন কম নিয়ে। তবু পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার বড় কৃতিত্ব মেসিরই। যিনি নিজে করেছেন এক গোল, পাশাপাশি অন্য গোলেও ছিল বড় অবদান।

অবশ্য শুরুটা করেছিলেন কাইলিয়ান এমবাপে। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে শেষ দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন এ ফরাসি তারকা। একই ফর্ম ধরে রেখে শুরুতেই দলকে এগিয়ে দেন এমবাপে।

কিন্তু এই গোলের পর আর জালের দেখা পাচ্ছিল না পিএসজি। ম্যাচের প্রথমার্ধে মেলেনি আর গোলের দেখা। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের সময় সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক কেইলর নাভাস। যে কারণে বাধ্য হয়ে নেইমারকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক নামান পিএসজি কোচ।

এর মিনিটের দশেকের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় নন্তে। বদলি গোলরক্ষক সার্জিও রিকো চেষ্টা করেছিলেন ফেরাতে। তবে ব্যর্থ হলে ৭৬ মিনিটে ১-১ হয়ে যায় স্কোরলাইন। সেখান থেকে শেষের ১৫ মিনিটে যেন উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন মেসি।

যার প্রথমটায় অবশ্য সৌভাগ্যের ছোঁয়াও ছিল। ম্যাচের ৮১ মিনিটের সময় সতীর্থের উদ্দেশ্যে বল এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেটি ঠেকাতে গিয়ে স্লাইড করে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন নন্তের ডেনিস আপিয়া। ফলে লিড পেয়ে যায় পিএসজি।

এর ছয় মিনিট পর এমবাপে-মেসির রসায়নে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। মাঝমাঠের কাছ থেকে মেসিকে বল এগিয়ে দিয়েছিলেন এমবাপে। সেটি ধরে খানিক এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের চিরচেনা বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

এই জয়ের পর ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। দুইয়ে থাকা রেনের সংগ্রহ ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নন্তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com