1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

বিয়ের পর নাম বদলে ফেলবেন ক্যাটরিনা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : দ্রুতই বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ে নিয়ে নানারকম গুঞ্জন বেড়েই চলেছে বলিউডের অন্দর মহলে। রোজই নতুন নতুন খবর ছড়িয়ে পড়ছে আরব সাগরের তীরে। কখনও শোনা যাচ্ছে রাজস্থানের একটি ৭০০ বছরের পুরনো দুর্গে বিয়ে হবে।

আবার কখনও রটেছে বিয়ের পর একসঙ্গে থাকার জন্য মুম্বাইয়ের জুহুতে নতুন এক ফ্ল্যাটও নাকি কিনেছেন তারা।

এবার শোনা গেল, ভিকির সঙ্গে বিয়ের পর পদবী বদলে নিজের নামে পরিবর্তন আনবেন ক্যাটরিনা। তিনি হবেন ক্যাটরিনা কাইফ কৌশল।

শোনা যাচ্ছে, প্রযোজক সংস্থা ও পরিচালককে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন তার আগামী ছবি ‘টাইগার থ্রি’র টাইটেল কার্ডে ক্যাটরিনা কাইফ কৌশল নাম অন্তর্ভুক্ত করতে। তবে এই কথা রটলেও, এই নিয়ে আপাতত ক্যাটরিনার তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বলিউডে এ ঘটনা প্রথম নয়। এর আগে কারিনা কাপুর, সোনম কাপুরও বিয়ের পর নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন স্বামীর পদবি। সেই পথেই এবার হাঁটতে চলেছেন ক্যাটরিনা।

অন্যদিকে শোনা গিয়েছে, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের পার্টিতেই নাকি নিজেদের প্রেমকে সামনে আনবেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। জানা গেছে, ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানে কিয়ারা ও সিদ্ধার্থ নাচবেন ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com