1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

মা হলেন স্লামডগ মিলিয়নিয়ারের সেই লতিকা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা ‘স্লামডগ মিলিয়নিয়ার’। অস্কারজয়ী এই সিনেমায় ‘লতিকা’ চরিত্রটি সবার নজর কেড়েছিল। চরিত্রটি রূপায়ন করেন ফ্রিদা পিন্টো। সেই লতিকা পুত্রসন্তানের মা হয়েছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানিয়েছেন ফ্রিদা।

পুত্রের নাম রেখেছেন রুমি রে। কোরি ট্রান-ফ্রিদার এটি প্রথম সন্তান। পিতা-পুত্রের একটি ছবি পোস্ট করে ফ্রিদা লিখেন, ‘শুভ জন্মদিন বাবা কোরি। শুধু বাবা নয়, সুপারড্যাড হিসেবে তোমাকে দেখে মন আনন্দে ভরে ওঠে। ঘুম বঞ্চিত এক মাকেও বড় সুখ দেয়। তোমায় ভীষণ ভালোবাসি। রুমি রে এক ভাগ্যবান সন্তান।’ পোস্টটি করার পর থেকেই ফ্রিদাকে অভিনন্দন জানাচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা।

গত ২৮ জুন ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেন ফ্রিদা। এতে তার বেবি বাম্প স্পষ্টভাবেই বোঝা যায়। ক্যাপশনে এই অভিনেত্রী জানান, চলতি বছরের শেষেই তাদের সন্তান ঘরে আসছে।

২০১৭ সালের অক্টোবরে ফ্রিদা-কোরিকে প্রথম একসঙ্গে দেখা যায়। এরপর ২০১৮ সালের সেপ্টেম্বরে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়। ২০১৯ সালের নভেম্বর বাগদান সারেন তারা। এখনো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি এই যুগল।

এর আগে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমায় তার সহ-অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে সম্পর্কে ছিলেন ফ্রিদা। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রেম করেন তারা। এরপর ২০১৫ সালে পোলো খেলোয়াড় রনি বাকার্ডির সাথে এই অভিনেত্রীর প্রেমের কথা শোনা যায়। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com