1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

নিক-প্রিয়াঙ্কার সংসার ভাঙার গুঞ্জন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভালোবেসে দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন। কিন্তু বিয়ের দুই বছর পার হতেই তাদের সংসারে ভাঙনের সুর।

কিছুদিন আগেও স্বামী নিকের সঙ্গে বেশ হাসিখুশি ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। এমনকি তাদের মধ্যে কোনো মনোমালিন্যের খবরও শোনা যায়নি। তবুও হঠাৎ করে কেন এই গুঞ্জন?

মূলত, এই গুঞ্জনের শুরু প্রিয়াঙ্কার ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম থেকে। ২০১৮ সালে বিয়ের পর নিজের নামের সঙ্গে স্বামী নিক জোনাসের পদবি যুক্ত করেছিলেন প্রিয়াঙ্কা। এত দিন ইনস্টাগ্রামে তার নাম লিখতেন ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’। কিন্তু সোমবার (২২ নভেম্বর) হঠাৎ করেই ‘জোনাস’ পদবি বাদ দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা। এরপর থেকেই এই জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়।

তবে এ বিষয়ে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া বলেন, ‘এটা গুঞ্জন ছাড়া কিছুই নয়। আমি নেটিজেনদের অনুরোধ করব দয়া করে এই সব মিথ্যা খবর ছড়াবেন না।’

‘বেওয়াচ’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর এক বন্ধুও একই দাবি করেছেন। তিনি বলেন, ‘এই ভিত্তিহীন গুঞ্জনে কান দেবেন না।’ এছাড়া প্রিয়াঙ্কা নিজেও নিকের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে মন্তব্য করেছেন।

তবে কী কারণে প্রিয়াঙ্কা তার নাম থেকে স্বামী নিকের পদবী বাদ দিলেন তা এখানো জানা যায়নি।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com